আমাদের ঘর জুড়ে,
রঙ্গিন ম্লান আলো,
মাকড়সার ঝুল ঝুলে,
পড়ে আছে স্থবির।
মা, যেন বা ঐ মাকড়সা,
স্থবির,
নুডুলসে কোন আগ্রহ নেই তার,
কাঁহাতক সল্টেড বিস্কুট চা'এ চুবিয়ে খাবো।
টিউশনি ক্লান্ত বাবা আমার,
বড্ড মায়ার আধার,
আমায় মা বলে।
আরে, আমি কি মা তোমার?
ফোকলা দাঁত ছাড়া
দাদীর সােথ যে বড্ড বেমানান আমি।
শাব্দিক খাটখানা,
আজো নানার যৌতুকের দান
ঘোষণা করে যেন,
সগর্বে।
টেবিল একখানা,
বাসন ক 'খানা,
আরো সংসারে যেসব,
ব্যস শুধু হাতে গোনা যায়,
আড়াইশ ওয়াটের বাল্ব,
লুকিয়ে রাখত যেন তা।
শুধু মা 'র অগাধ ভালবাসা ছাড়া,
তা, না হলে,
বাবা আসার আগে,
মা টিপ দিত যে,
তার ছোট্ট নরম কপালে।
আমাদের আধো আঁধার ঘর জুড়ে,
লেপ্টে থাকা স্মৃতির,
সেই ম্লান আলোর বাল্ব,
ক্ষমা কর আমায়।
টিউবলাইটের প্রয়োজন ছিল না আমাদের।
১৮ আগষ্ট - ২০১৩
গল্প/কবিতা:
৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী